রাঙামাটি বিএনপির নব-নির্বাচিত কমিটিকে সদর উপজেলা বিএনপি'র সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩৬ পিএম, ২০২২-০৬-১৬

রাঙামাটি বিএনপির নব-নির্বাচিত কমিটিকে সদর উপজেলা বিএনপি'র সংবর্ধনা

রাঙামাটি জেলা বিএনপি'র নির্বাচন ২০২২ এর নব নির্বাচিত কমিটি কে রাঙামাটি সদর উপজেলা বিএনপি'র পক্ষ হতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬জুন) রাত সাড়ে ৮টায় রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যলয়ে সদর উপজেলা বিএনপি'র নেতাকর্মীদের উপস্থিতে নব নির্বাচিত কমিটিকে এই সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে, রাঙামাটি সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো. মজিবুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নব নির্বাচিত রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির নব নির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল সহ অন্যান্যে নেতাকর্মীরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাঙামাটি সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম।